ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইঁদুরের পেটে পাঁচ বছরে ৪ লাখ ৭৫ হাজার টন ফসল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 5:19 PM

ইঁদুরের পেটে পাঁচ বছরে ৪ লাখ ৭৫ হাজার টন ফসল

ইঁদুরের পেটে পাঁচ বছরে ৪ লাখ ৭৫ হাজার টন ফসল

৫ বছরে ইঁদুর খেয়ে ফেলেছে বা নষ্ট করেছে ৪ লাখ ৭৪ হাজার ৮০৫ টন ফসল। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত সময়ের মধ্যে ২০১৪ সালে ইঁদুর খেয়েছে ৯৬ হাজার ৬৯৬ টন, ২০১৫ সালে ৯৪ হাজার ৩৮৮, ২০১৬ সালে ৮৮ হাজার ৮৪৪, ২০১৭ সালে ৯০ হাজার ৩৮৫ এবং ২০১৮ সালে ১ লাখ ৪ হাজার ৪৯২ টন ফসল।

রোববার জাতীয় সংসদে নারী আসন ১৭ এর এমপি হাবিবা রহমান খানের লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, প্রতিবছর ৫-৭ শতাংশ আমন ধান, ৪-১২ গম, ৫-৭ আলু এবং ৬-৯ শতাংশ আনারস ইঁদুর খেয়ে ফেলে বা নষ্ট করে। গড়ে মাঠ ফসলের ৫-৭ শতাংশ এবং গুদামজাত শস্যের ৩-৫ শতাংশ খেয়ে ফেলে বা ক্ষতি করে।

তিনি ইঁদুর নিধনের বিভিন্ন কর্মসূচির কথাও সংসদে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status