ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের আমন্ত্রণপত্রে স্ত্রীর সঙ্গে সৌম্যর জলছাপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 4:53 PM

বিয়ের আমন্ত্রণপত্রে স্ত্রীর সঙ্গে সৌম্যর জলছাপ

বিয়ের আমন্ত্রণপত্রে স্ত্রীর সঙ্গে সৌম্যর জলছাপ

২৬ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। বিয়ে করছেন খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে। তবে বর্তমানে মেয়ের পরিবার থাকেন রাজধানী ডাকার গ্রীনরোডে।

বিয়েকে সামনে রেখে পারিবারিকভাবে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মাঝে বিতরণ করা হচ্ছে আমন্ত্রণপত্র। সেই আমন্ত্রণপত্রের কার্ডে সৌম্যের সঙ্গে তার হবু বৌয়ের জলছাপ ছবি জুড়ে দেয়া হয়েছে। রোববার সকাল থেকে আমন্ত্রণ পত্র বিতরণ শুরু করে সৌম্যর পরিবার।


সৌম্য সরকারের হবু স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা ব্যবসায়ী গোপাল দেবনাথের মেয়ে। বাড়ি খুলনার হাজিবাগ রোডে। পূজা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

সৌম্য সরকারের বাবা সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার বলেন, ‘খুলনা ক্লাব হলরুমে ২৬ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা বিয়ের জন্য আমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে।’


তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে (মন্টুমিয়ার বাগানবাড়ি) সন্ধ্যায় বৌ-ভাতের আয়োজন করা হয়েছে। সৌম্য সরকারের বিয়েতে উপস্থিতির জন্য আমন্ত্রণ জানাচ্ছেন সৌম্যের বাবা কিশোরী মোহন সরকার ও মা নমিতা সরকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status