ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
টেস্ট দলে দুই নতুন মুখ, ফিরেছেন মিরাজ-তাসকিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 4:51 PM

টেস্ট দলে দুই নতুন মুখ, ফিরেছেন মিরাজ-তাসকিন

টেস্ট দলে দুই নতুন মুখ, ফিরেছেন মিরাজ-তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবশেষ পাকিস্তান সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে চারজন ক্রিকেটারকে। তাদের জায়গায় প্রথমবারের মতো স্কোয়াডে নেয়া হয়েছে দুই অনভিষিক্ত ক্রিকেটারকে। এছাড়া দলে ফেরানো হয়েছে আরও দুই ক্রিকেটারকে।

বিয়ের জন্য ছুটি নেয়ায় বাঁহাতি ড্যাশিং অলরাউন্ডার সৌম্য সরকার এবং পিঠের ব্যথার কারণে বাদ পড়েছেন আল আমিন হোসেন। এছাড়া ফর্মজনিত কারণে দল থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও ডানহাতি পেসার রুবেল হোসেন।

অর্থাৎ দুই পেসার ও দুই ব্যাটসম্যানকে বাদ দেয়া হয়েছে দল থেকে। দলে নেয়া হয়েছে দুই পেসার, এক ব্যাটসম্যান ও এক স্পিনিং অলরাউন্ডারকে। এছাড়া দলে নিজের জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম এবং বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি। লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকবেন না, জাগো নিউজের পাঠকরা এ ধারণা পেয়ে গিয়েছিলেন সপ্তাহখানেক আগেই। সে কথাই সত্য হলো। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ। তার জায়গা পূরণ করতে দলে ফিরেছেন মুশফিক।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status