ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে তুরস্ককে আহ্বান ভারতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 4:34 PM

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে তুরস্ককে আহ্বান ভারতের

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে তুরস্ককে আহ্বান ভারতের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। এছাড়া দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যমের এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার জম্মু-কাশ্মীরকে নিয়ে তুরস্ক ও পাকিস্তানের জারি করা যৌথ ঘোষণাকে প্রত্যাখান করেছেন।

রাবিশ কুমার বলেন, তুরস্কের নেতৃত্বকে আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানাচ্ছি। এছাড়া পাকিস্তান থেকে ভারত ও এ অঞ্চলে ঢুকে পড়া সন্ত্রাসীদের মারাত্মক হুমকিসহ প্রকৃত পরিস্থিতি নিয়ে জানাশোনার আহ্বানও জানাচ্ছি।

ইসলামাবাদে বৈঠকে রিসেপ তাইয়্যেপ এরদোগান ও ইমরান খান

ইসলামাবাদে বৈঠকে রিসেপ তাইয়্যেপ এরদোগান ও ইমরান খান

গত শুক্রবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীরের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এছাড়া ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে কাশ্মীরের বিষয়ে সবসময় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দেন তিনি। পাকিস্তানের পার্লামেন্টে দেয়া এক ভাষণেও কাশ্মীর নিয়ে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, আমাদের কাশ্মীরি ভাইবোনেরা দশকের পর দশক ধরে সমস্যার মধ্যে আছেন। সাম্প্রতিক সময়ে ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে সেটি আরো তীব্র হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত আনাদলূ এজেন্সি এরদোগানের বরাত দিয়ে জানায়, তিনি বলেছেন, কাশ্মীরি জনগণের স্বাধীনতা এবং স্বত্বাধিকারী অধিকারকে প্রত্যাখ্যানকারী এই দৃষ্টিভঙ্গি কারো উপকার করছে না। এছাড়া কাশ্মীর সমস্যা বিরোধ বা নিপীড়নের মাধ্যমে নয় বরং সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতেই সমাধান করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক ভাষণেও কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন এরদোগান। তখনও এরদোগানের অবস্থান নিয়ে আপত্তি প্রকাশ করে ভারত।সূত্র- আল জাজিরা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status