ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তাহসানের কাছে আসছেন সায়লা সাবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 3:07 PM

তাহসানের কাছে আসছেন সায়লা সাবি

তাহসানের কাছে আসছেন সায়লা সাবি

শোবিজে ভালোবাসা দিবস উদযাপন চলছে নানা আয়োজনে। দিবসটি পেরিয়েও দর্শক চাহিদায় প্রচার হচ্ছে নানা রকম নাটক-টেলিছবি ও গান। এদিন উপলক্ষে লুমিনো পিকচার্স ব্যানারে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কাছে আসা’।

প্রেম, ভালোবাসা, চাওয়া-পাওয়া আর আবেগের মিশেলে নির্মিত এ নাটকে জুটি বেঁধেছেন তাহসান খান ও সাবিলা সাবি।

‘কাছে আসা’ নাটকটি নিয়ে তাহসান খান বলেন, ‘নাম শুনেই পাঠক অনুমান করতে পারছেন নাটকের গল্পে কি আছে। তবে নাটকের গল্পে দর্শকদের প্রত্যাশার চাইতে ভিন্ন কিছু পাবেন দর্শক। সায়লা সাবির সাথে এর আগেও দর্শক আমাকে দেখেছেন। ওর সঙ্গে কাজের রেসপন্স খুব ভালো ছিলো।’

সায়লা সাবি এই নাটক নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘ভালোবাসা দিবসের নাটকগুলো নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। তারমধ্যে খুব যত্ন নিয়ে বেশ নতুন ভাবনার গল্পে ‘কাছে আসা’ নাটকটি তৈরি হয়েছে। তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি।’

নাটকটি প্রযোজনা করেছেন আর এইচ তানভীর। আসছে ১৭ ফেব্রুয়ারি লুমিনো পিকচার্স এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। এটি নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status