ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
জানেন কি লিঙ্গ প্রতিবন্ধী হওয়ার কারণ কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 1:36 PM

জানেন কি লিঙ্গ প্রতিবন্ধী হওয়ার কারণ কী?

জানেন কি লিঙ্গ প্রতিবন্ধী হওয়ার কারণ কী?

শিশুর জননাঙ্গ ঠিকমতো বোঝা না গেলে বা এর গঠন ঠিকমতো না হলে তখন তাকে লিঙ্গ প্রতিবন্ধী বলে। সাধারণত জিনগত সমস্যার কারণে এটি ঘটে।

লিঙ্গ প্রতিবন্ধী হওয়ার পেছনে প্রধান কারণগুলো কী?

একটি শিশু যখন জন্মগ্রহণ করে বিধাতার নিয়মে জিনগতভাবে এক ধরনের পরিচয় নিয়ে আসে। সেটি হলো, ছেলে বাচ্চাদের ৪৬ এক্সওয়াই ক্রমোজোম থাকে। আর মেয়ে বাচ্চাদের দেখা যায় ৪৬ এক্সএক্স ক্রমোজোম থাকে। যদি কোনো কারণে এই বিষয়ে ব্যত্যয় ঘটে তখন সমস্যা হয়। দেখা গেল, ৪৬ এক্সএক্স না হয়ে ৪৬ এক্সএক্সওয়াই হলো। অথবা দেখা গেল ৪৬ এক্স যোগ শূন্য। এগুলো হলো এক ধরনের জিনগত সমস্যা।

আরেকটি হলো গঠনগত সমস্যা। জিনগতভাবে হয়তো সে ঠিক রয়েছে, তবে জননাঙ্গ যখন বৃদ্ধি হয়, তার ওপরে যেই হরমোনগুলো কাজ করার কথা সেগুলো হয়তো কোনোভাবে কাজ করে না, অথবা মায়ের পেটে যখন থাকে তখন বাড়তি কোনো হরমোন দেওয়া হয়, তখন সেই সমস্ত ক্ষেত্রে গঠনগতভাবে কোনো অস্বাভাবিকতা দেখা যায়। তবে নির্দিষ্ট কারণ আসলে বলা যায় না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status