ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 1:08 PM

রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭

রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭

রাঙ্গামাটিতে পিকনিক পার্টির বাস উল্টে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছেন।

এ ঘটনায় কমপক্ষে ২৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে রাঙ্গামাটি সদরের সাপছড়ির শালবাগান বেইলিব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে চট্টগ্রাম ছেড়ে একটি পিকনিক পার্টির বাস রাঙ্গামাটি যাচ্ছিল। পথে রাঙ্গামাটি শহরের কাছাকাছি সাপছড়ির শালবন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পাঠায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দুর্ঘটনায়কবলিত বাসটি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, নিহতের লাশ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হচ্ছে।

পলাতক চালককে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status