ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, আটক ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 1:01 PM

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, আটক ১

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, আটক ১

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধর্ষিতা বাদি হয়ে আটক ইব্রাহীমকে আসামি করে চর জব্বর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই কিশোরী উপজেলার ১ নম্বর চর জব্বর ইউনিয়নের উত্তর বাগ্না গ্রামের বাসিন্দা।


বৃহস্পতিবার দিনগত গভীর রাতে চর জব্বর থানা পুলিশ অভিযান চালিয়ে সমিতি বাজার থেকে অভিযুক্ত ইব্রাহীমকে (৩৫) আটক করে। সে উপজেলার ১ নম্বর চর জব্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, এর আগে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর বাড়িতে ও অভিযুক্তের দোকোনে ধর্ষণের এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ৮ মাসের অন্তঃস্বত্তা।

চর জব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর সঙ্গে আটক যুবক ইব্রাহীমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী আটককৃত যুবককে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status