ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনাভাইরাস শনাক্তে সোনামসজিদ বন্দরে অত্যাধুনিক পদ্ধতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 12:38 PM

করোনাভাইরাস শনাক্তে সোনামসজিদ বন্দরে অত্যাধুনিক পদ্ধতি

করোনাভাইরাস শনাক্তে সোনামসজিদ বন্দরে অত্যাধুনিক পদ্ধতি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সোনামসজিদ স্থলবন্দরে যুক্ত হয়েছে অত্যাধুনিক পদ্ধতি।

সোনামসজিদ বন্দর ব্যবহারকারী যাত্রীদের করোনাভাইরাস শনাক্তকরণ কার্যক্রমে ব্যবহার হচ্ছে থার্মাল স্ক্যানার মেশিন।

এখন থেকে যাত্রী ও ভারতীয় ট্রাকচালক এবং তাদের সহকারীরা এই পরীক্ষার পরই বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।

সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টারে কর্মরত ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, বৃহস্পতিবার পর্যন্ত ৬৩ জন ট্রাকচালক ও তাদের সহকারী এবং পাসপোর্টধারী যাত্রীদের পরীক্ষা করা হয়েছে। এবং কোনো যাত্রীর দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

বন্দর দিয়ে ভারত থেকে আসা এক যাত্রী বলেন, ‘বাংলাদেশে প্রবেশের সময় ভারতের মোহদীপুর স্থলবন্দরে করোনাভাইরাস শনাক্তে কোনো মেডিকেল টিমকে উদ্যোগ নিতে দেখিনি। তবে সোনামসজিদ স্থলবন্দরে অত্যাধুনিক পদ্ধতিতে ভাইরাসটি শনাক্তকরণের উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই।’

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, ‘ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীদের এর আগে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার আওতায় না আনা হলেও গত বৃহস্পতিবার থেকে সব ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের ভাইরাস শনাক্তকরণ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী যেসব বন্দর দিয়ে যাত্রী চলাচল করবে, শুধু সেসব বন্দরে মেডিকেল টিম কাজ করবে। সে মোতাবেক সোনামসজিদ স্থলবন্দরে আগে ম্যানুয়াল পদ্ধতিতে এবং বর্তমানে থার্মাল স্ক্যানারের সাহায্যে বন্দর দিয়ে চলাচলকারী সবার করোনাভাইরাস শনাক্তের কার্যক্রম শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status