ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মহাসড়কে নসিমনকে দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 12:22 PM

মহাসড়কে নসিমনকে দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ৫

মহাসড়কে নসিমনকে দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ৫

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার তিতাগ্রামের বেলায়েত মুন্সীর ছেলে সুমন মুন্সী (২০), রাফিক মোল্লার ছেলে বদিয়ার মোল্লা (৩০), বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৫০), আজিরন ফকিরের লায়েক ফকির (৫০) ও আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০)।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্রমিকবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটে। নসিমনটি লিংক রোড থেকে মহাসড়কে উঠছিল। এ সময় সংঘর্ষে ঘটনাস্থলে মিজান নামে এক শ্রমিক নিহত হন ও ১১ শ্রমিক গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বদির, সুমন, সিরাজ ও লায়েক মারা যান।

গুরুতর আহত সাতজনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ও আহত শ্রমিকরা পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে ইউনিয়নটির চেয়ারম্যান মুকিম মুন্সি জানান, তারা সবাই আমার ইউনিয়নের। প্রতিদিনের মতো আজ বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করতে নসিমনে করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status