ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভ্যালেন্টাইনস ডে-তে নতুন কিছু করতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 11:50 AM

ভ্যালেন্টাইনস ডে-তে নতুন কিছু করতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

ভ্যালেন্টাইনস ডে-তে নতুন কিছু করতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

ভক্তদের জন্য অপেক্ষা করছে নতুন কোনও খবর। ভালবাসার দিনে অর্থাত ১৪ ফেব্রুয়ারি ভক্তদের সেই নতুন খবর দেবেন। ভ্যালেন্টাইনস ডে-র দিন সকাল ১১টা নাগাদ ভক্তদের নতুন কোনও উপহার দেবেন। কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি এমনই একটি স্টেটাস শেয়ার করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। টলিউডের এই প্রথম সারির অভিনেতার ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে যায় জোর শোরগোল।

অন্যদিকে, অঙ্কুশের পাশাপাশি ঐন্দ্রিলার একটি পোস্ট ঘিরে শোরগোল শুরু করে দেন তাঁর ভক্তরা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঐন্দ্রিলা লেখেন, এবার তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে। প্রিয় অভিনেত্রীর ওই পোস্ট দেখার পর তাঁকে প্রশ্ন করতে শুরু করেন অনেকে। অঙ্কুশের সঙ্গে কি ঐন্দ্রিলা গাঁটছড়া বাঁধতে চলেছেন? এমন প্রশ্ন করতে শুরু করেন অনেকে।

কেউ কেউ জানতে চান, অহ্কুশ-ঐন্দ্রিলার চার হাত কবে এক হবে। ফলে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার দুজনের পোস্ট ঘিরেই জোর শোরগোল শুরু হয়ে যায় টলি ও টেলি টাউনে।

যদিও একাধিক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শিগগিরই ইউরোপ ভ্রমণে যেতে পারেন অঙ্কুশ, ঐন্দ্রিলা। ইউরোপে ঘুরতে যাওয়ার অনেক দিনের পরিকল্পনা তাঁর স্বার্থক হচ্ছে বলে ওই পোস্ট শেয়ার করেন বলে জানান ঐন্দ্রিলা। তবে সেলেব জুটির ইনস্টা পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন শোরগোল শুরু হয়েছে দুজনের সাতপাকে বাঁধা পড়া নিয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status