ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাপন সাহেব, এ জন্যই আপনাদের মানুষ সহ্য করতে পারে না: আসিফ নজরুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 11:19 AM

পাপন সাহেব, এ জন্যই আপনাদের মানুষ সহ্য করতে পারে না: আসিফ নজরুল

পাপন সাহেব, এ জন্যই আপনাদের মানুষ সহ্য করতে পারে না: আসিফ নজরুল

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তাদের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ছবিটিতে দেখা গেছে, বিশ্বজয়ী কিশোরদের পেছনে রেখে বিসিবি কর্মকর্তারা ছবি তুলেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় বইছে।

বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি লেখেন, ‘পাপন সাহেব, এ জন্যই আপনাদের বহু মানুষ সহ্য করতে পারে না। বিসিবি সভাপতি হিসেবে আপনি সামনে দাঁড়িয়েছেন ঠিক আছে।’

‘কিন্তু বিশ্বজয়ী কিশোরদের পেছনে ঠেলে কীভাবে সামনে দাঁড়াল আপনার অন্য লোকজন? এমন রুচিহীন হয় কীভাবে মানুষ?’

প্রসঙ্গত গত রোববার নাক উঁচু ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বাংলাদেশ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status