ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
জুটি বাঁধছেন শাশ্বত-শ্রাবন্তী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:52 AM

জুটি বাঁধছেন শাশ্বত-শ্রাবন্তী!

জুটি বাঁধছেন শাশ্বত-শ্রাবন্তী!

টালিউড পাড়ার নতুন জুটি। একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টালিউডে হাতে গোনা কয়েকজন ছাড়া আর স্টার কোথায়। কারও কেমিস্ট্রি দর্শক পছন্দ করলে একের পর এক একসঙ্গে ছবির প্রস্তাব পেতে থাকেন সেই নায়ক-নায়িকা।

নতুন পেয়ারিং নিঃসন্দেহে ফ্রেশনেশ অ্যাড করে। সেই ক্ষেত্রে শ্রাবন্তী ও শাশ্বতর জুটি বেশ ইন্টারেস্টিং। বয়সের ব্যাবধান রয়েছে ঠিকই তবে দু’জনেই দারুণ অভিনেতা। তাই পর্দায় একসঙ্গে তারা ম্যাজিক সৃষ্টি করবেন তা বলাই যায়।


অপর্ণা সেন পরিচালিত ছবি ‘গয়নার বাক্স’-এ একসঙ্গে কাজ করেছেন শাশ্বত-শ্রাবন্তী এবং বেশ কিছু ধারাবাহিকেও একসঙ্গে অভিনয় করেছেন এই দুই অভিনেতা। তবে তখন শ্রাবন্তী বেশ ছোট। শাশ্বতর বিপরীতে এই প্রথম কাজ করছেন নায়িকা। এই প্রথম একসঙ্গে দীর্ঘক্ষণ স্ক্রিন শেয়ার করবেন তারা।

‘ছবিয়াল’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দু’জনকে। নতুন পরিচালক মানস বসুর ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন শাশ্বত-শ্রাবন্তী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status