ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ইমরান তাহিরকে ছাড়িয়ে নতুন উচ্চতায় স্টেইন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 9:10 PM

ইমরান তাহিরকে ছাড়িয়ে নতুন উচ্চতায় স্টেইন

ইমরান তাহিরকে ছাড়িয়ে নতুন উচ্চতায় স্টেইন

১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নতুন মাইলফলক স্পর্শ করলেন ডেল স্টেইন। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের অবিশ্বাস্য জয়ের ম্যাচে ৩৩ রান খরচ করে জস বাটলারকে আউট করেন স্টেইন।

ইংল্যান্ডের এ অলরাউন্ডারের উইকেট শিকারের মধ্য দিয়ে ইমরান তাহিরকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যান এ ডানহাতি পেসার।

এর আগে লেগ স্পিনার ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৫ ম্যাচে ৬১ উইকেট শিকার করেছিলেন। ডেল স্টেইন ৪৫ ম্যাচ খেলে ৬২ উইকেট নিয়ে আফ্রিকান বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন।

টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৩৯ উইকেট শিকার করে আগেই শীর্ষস্থান দখল করেছেন স্টেইন। তবে ওয়ানডে ক্রিকেটে ১৯৪ উইকেট পাওয়া স্টেইনের অবস্থান পঞ্চম।

বুধবার পূর্ব লন্ডনের বাফলো পার্কে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৭ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে জয়ের দুয়ারে গিয়েও হোঁচট খায় ইংল্যান্ড।

শেষ ওভারে ৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ রানে ৩ ব্যাটসম্যানের বিদায়ের কারণে মাত্র ১ রানে হেরে যায় ইংল্যান্ড। শেষ ওভারে অসাধারণ বল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনডিগি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status