ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা দিবসে ‘মেঘ’র কাছে কোনালের যত আকুতি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:36 PM

ভালোবাসা দিবসে ‘মেঘ’র কাছে কোনালের যত আকুতি!

ভালোবাসা দিবসে ‘মেঘ’র কাছে কোনালের যত আকুতি!

নিজস্ব গায়কী দিয়ে শ্রোতা হৃদয় জয় করে নিয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। গানের বাইরে উপস্থাপক হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন তিনি। অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ‘লালটিপ’ ছবিতেও।

ভালোবাসা দিবসকে সামনে রেখে এবার এই কণ্ঠশিল্পী ‘মেঘ’কে তার বন্ধুর শহরে পাঠাবেন! মেঘের কাছে বলবেন হৃদয়ের যত আকুতি! ওইদিন তিনি প্রকাশ করবেন ‘মেঘ’ শিরোনামে একটি গান।

এর আগে, গত বছর শেষ দিকে ধ্রুব মিউজিক স্টেশন থেকে সংগীতশিল্পী জিসান খান শুভর ‘মেঘ’ শিরোনামের গানটি প্রকাশ হয়। জিসান খানের কথা ও সুরে গানটির সংগীত করেন নাভেদ পারভেজ। এবার এই গানই শোনা যাবে কোনালের কণ্ঠে। এর ভিডিও নির্মাণ করেছেন স্বরাজ দেব। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতে অংশ নিয়েছেন কোনাল।

কোনাল বলেন, ‘মেঘ’র কথা-সুরে এত দরদ! সংগীতটাও দারুণ হয়েছে। গানটি শুনেই গাইতে ইচ্ছে হলো। গেয়েও ফেললাম। আশা করি, গানটিতে শ্রোতা-দর্শকরা নতুনত্ব পাবেন। জিসান খান শুভ অনুজ, ওর জন্য শুভ কামনা থাকলো।

কোনালের কণ্ঠে ‘মেঘ’ গানটি প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)র ব্যানারে। ভালোবাসা দিবসের আয়োজন হিসেবে আগামীকাল শুক্রবার গানটি প্রকাশ হবে তাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাশে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status