ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
‘কাশ্মীরি প্রেমিকার দেখা মিলবে রাতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:22 PM

‘কাশ্মীরি প্রেমিকার দেখা মিলবে রাতে

‘কাশ্মীরি প্রেমিকার দেখা মিলবে রাতে

ভালোবাসা দিবসের বিশেষ কাহিনী চিত্র ‘কাশ্মীরি প্রেমিকা’ শিরোনামের নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ও ফারিয়া শাহরিন। লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ।

আইইউবিটি ইউনিভার্সিটি এবং উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করা হয়।

নাটকটির প্রসঙ্গে অভিনেতা মনোজ বলেন, ভালোবাসা দিবসের নাটক এটি। কাজেই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।

‘কাশ্মীরি প্রেমিকা’ নাটকটি আজ (১৩ ফেব্রুয়ারি) রাত ১০:৩০ মিনিটে শুধুমাত্র নাগরিক চ্যানেলে সম্প্রচার করা হবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status