ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভ্যালেন্টাইনের আগেই ভালসাবায় বুঁদ জেসিয়া ইসলাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:09 PM

ভ্যালেন্টাইনের আগেই ভালসাবায় বুঁদ জেসিয়া ইসলাম

ভ্যালেন্টাইনের আগেই ভালসাবায় বুঁদ জেসিয়া ইসলাম

রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার যেমন কোন রং হয় না ঠিক তেমনি এটিকে ব্যক্ত করা কোন ভাষাও নেই। তবুও অনেকেই সেই ভালবাসাকে লিখে খানিকটা প্রকাশ করতে চান। আর অনেকের থেকে বাদ যাননি ২০১৭ সালের মিস বাংলাদেশ জেসিয়া ইসলাম।

বুধবার রাতে নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভালবাসায় বুঁদ হওয়া কিছু পোস্ট করেন তিনি। যেখানে তাকে বেশ আবেদনময়ী হিসেবেই দেখা গেছে।

ছবির ক্যাপশনে জেসিয়া লিখেছেন, মনে করুন আপনার জীবনে কখনো ভালোবাসা এসেছিল। আমার জীবনেও ভালোবাসা এসেছিল সুইট সিক্সটিনে। এরপর আমি আর প্রেমে পড়িনি।

এবারের ভালোবাসা দিবসে নাটক নিয়ে আসছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ জেসিয়া ইসলাম। জেসিয়া ইসলামের নাটকের নাম ‘বর্ণ-পরিচয়’। এটি রচনা ও পরিচালনায় আছেন তুহিন হোসেন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status