ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনাভাইরাস: হুবেইয়ের কমিউনিস্ট পার্টি প্রধানকে অব্যাহতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 7:23 PM

করোনাভাইরাস: হুবেইয়ের কমিউনিস্ট পার্টি প্রধানকে অব্যাহতি

করোনাভাইরাস: হুবেইয়ের কমিউনিস্ট পার্টি প্রধানকে অব্যাহতি

চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

হঠাৎ করেই রুদ্রমূর্তি ধারণ করেছে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪২ জন। মারা যাওয়া ওই ২৪২ জনের সবাই হুবেইপ্রদেশের। যা একদিনে মৃত্যুর আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি।

এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ চীনা কমিউনিস্ট সরকার হুবেই প্রদেশের পার্টি প্রধানকে অব্যাহতির পাশাপাশি প্রাদেশিক কমিটির সেক্রেটারিকে দায়িত্ব থেকে সরিয়ে দেছে। এর পরিবর্তে সাংহাইয়ের সাবেক মেয়র ইয়িং ইয়োংকে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও এই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদককেও অপসারণ করা হয়েছিল।

এ ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৩৯ জন এবং চীনের বাইরে ৫২৪ জন। সব মিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮৪০ জন।

এ পর্যন্ত মোট আক্রান্ত ৫৯ হাজার ৫৩৯ জন। এর মধ্যে ৬ হাজার ৫০০ জনের অবস্থা ভয়াবহ বলে জানানো হয়েছে। পর্যবেক্ষণে রয়েছে এক লাখ ৮৫ হাজার মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status