ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শাকিব খানের সঙ্গে নিঝুম রুবিনার নাচ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 7:14 PM

শাকিব খানের সঙ্গে নিঝুম রুবিনার নাচ

শাকিব খানের সঙ্গে নিঝুম রুবিনার নাচ

ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ভালোবাসা দিবসে ভক্তদের উপহার দিচ্ছেন নতুন সিনেমা ভালোবাসা দিবসে ৮০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ছবি ‘বীর’। কাজী হায়াৎ পরিচালিত শাকিবের প্রযোজিত তৃতীয় এই ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন লাস্যময়ী নায়িকা বুবলী।

নতুন খবর হলো ভালোবাসা দিবসে একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন শাকিব খান। আর এই অনুষ্ঠানে শাকিবের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। নায়িকা জানালেন, আগামীকাল ভালোবাসা দিবসে মেহেদী মার্ট আয়োজিত ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানে প্রথমবারের মতো নিঝুম জুটি বেঁধে পারফর্ম করতে যাচ্ছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাথে।

এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বললেন,‘প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কোনো কাজ করতে যাচ্ছি। অনেক ভালো লাগছে। আমরা দুটি গানের সাথে পারফর্ম করবো। গান দুটো হলো ‘আমি তোমার ভিতর’ ও শাকিব খানের ছবির গান ‘দিল দিল’। আর এই গান দুটির কোরিওগ্রাফি করছেন সাইফুল ললিতকলা একাডেমী।’

উল্লেখ্য, নিঝুম রুবিনা এ পর্যন্ত বড় পর্দার যে সকল ছবিতে অভিনয় করেছেন সেগুলো হচ্ছে নূর মোহাম্মদ মনির কিস্তির ‘জ্বালা’, জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’, শাহিন সুমনের ‘মিয়া বিবি রাজী’, মিনহাজ অভির ‘মেঘকন্যা’, রাহুল রওশনের ‘জান রে’ ও মোহাম্মদ আসলামের ‘ভালোবাসা ডটকম’। এর পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপন ও নাটকেও কাজ করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status