ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনাভাইরাস আতঙ্কে দিন কাটছে সেই প্রমোদতরীর ক্রুদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 6:53 PM

করোনাভাইরাস আতঙ্কে দিন কাটছে সেই প্রমোদতরীর ক্রুদের

করোনাভাইরাস আতঙ্কে দিন কাটছে সেই প্রমোদতরীর ক্রুদের

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে দিন কাটছে জাপানের ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে আটকে পড়া ক্রুদের। এই প্রমোদতরীর যাত্রীদের নিজেদের কেবিনেই থাকার পরামর্শ দেওয়া হলেও ক্রু সদস্যদের সব জায়গায় চলাফেরা করতে হচ্ছে। ফলে তারা সহজেই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছেন। জাহাজে থাকা এক ক্রু সদস্য এমনটাই এক জানিয়েছেন।

তারপরও জীবনের শঙ্কা নিয়ে অতিথিদের সেবায় নিয়োজিত রয়েছেন এসব ক্রু সদস্যরা। গত ৪ ফেব্রুয়ারি থেকে তিন হাজারের বেশি যাত্রী নিয়ে ইয়োকোহামা বন্দরে ভেসে আছে এই প্রমোদতরী। এখন পর্যন্ত ওই প্রমোদতরীর প্রায় ১৭৫ যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিতে কোয়ারেন্টাইনে থাকতে হবে এই প্রমোদতরীর যাত্রী ও ক্রু সদস্যদের।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সোনালী ঠাকর নামের ওই ক্রু সদস্য আরও বলেন, ইতোমধ্যে তাদের অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। তাই কোনো ধরনের সংক্রমণ ছাড়া তিনি নিরাপদে বাড়িতে ফিরতে চাই বলেও জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status