সাধারণ শিক্ষার্থীদের দাবি, ১ ফেব্রুয়ারি থেকে চলমান সময় পর্যন্ত পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ বর্ষের সব পাঠদান বন্ধ করে দেয়া হয়।
দ্বিতীয় শিফটের শিক্ষার্থী মীর মোহম্মদ মহিবুল্লাহ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হৃদয় আহম্মেদ, জাওয়াদুল কবির প্রিতম, তৃণা বিশ্বাস, হারুন অর রশিদ, রিমি ইসলাম, সম্রাট, রাফি আহম্মেদ, একরামুল ইসলাম বলেন, ওই প্রতিষ্ঠানের অন্যান্য বিষয়ে পাঠদান চললেও ১ ফেব্রুয়ারি থেকে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাস বন্ধ করে দেন শিক্ষকরা। এ ঘটনায় সাধারণ ছাত্ররা ক্লাস নেয়ার জন্য শিক্ষকদের কাছে অনুরোধ জানালেও তারা কোনো প্রতিকার পায়নি।
এ প্রসঙ্গে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, দ্বিতীয় শিফটে ক্লাস নেয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক শিক্ষকদের যে সম্মানী দেয়া হতো। তা ১৯ মাস থেকে বন্ধ রয়েছে। ফলে শিক্ষকরা শিক্ষা কর্মবিরতি দিতে বাধ্য হয়েছেন। সাধারণ ছাত্রদের পাশাপাশি শিক্ষকরাও অবস্থান ধর্মঘট পালন করছেন। সরকার তাদের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানানো হয়।