ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চমকে দেবেন নোরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 11:13 PM

চমকে দেবেন নোরা

চমকে দেবেন নোরা

বলিউডের বিভিন্ন ছবির আইটেম কিংবা পার্টি গানে দুর্দান্ত পারফর্ম করে বর্তমানে আলোচনার শীর্ষে নোরা ফাতেহি। ছবির প্রচারণায় তার পারফর্ম করা গানগুলো বিশেষ ভূমিকা রাখছে সাম্প্রতিক সময়ে। আর সে কারণেই নোরাকে ছবির প্রচারণার অন্যতম তুরুপের তাশ হিসেবে ধরা হচ্ছে। এখন পর্যন্ত যে গানগুলোতেই তিনি পারফর্ম করেছেন তার সব কটি হিট। দুদিন আগেই ২৮ এ পা রেখেছেন নোরা। এ দিনটি বন্ধু-বান্ধবের সঙ্গে কাটিয়েছেন তিনি। এদিকে নতুন চমক নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছেন এ গ্ল্যামার কন্যা। নতুন একটি ছবিতে কাজ করছেন তিনি।
নাম ‘ভুজ, দ্য প্রাইড অফ ইন্ডিয়া’। পরিচালনা করছেন অভিষেক ধুধানিয়া। এই ছবির জন্য সম্প্রতি নতুন একটি গানে পারফর্ম করেছেন তিনি। গানটি গেয়েছেন নেহা কাক্কার। সম্প্রতি বড় মাপের একটি সেট ফেলে এর শুটিং করা হয়েছে। আর তাতে ব্যাপক খোলামেলা রূপে হাজির হতে দেখা যাবে নোরাকে। শুধু তাই নয়, শুটিংয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। প্রতিটি ড্যান্স মুভমেন্ট সম্পন্ন করেন অত্যান্ত কম সময়ে। যার কারণে তিন দিনের শুটিং দুদিনেই শেষ হয়ে যায়। এদিকে এ গানটির একটি লুক সম্প্রতি প্রকাশ করেছেন নোরা। গানটি বিষয়ে তিনি বলেন, এখানে নয়া লুকে হাজির হতে দেখা যাবে আমাকে। এর আগে কখনও এমনভাবে দেখেনি আমায়। সুপারহটতো বটেই, এখানে অন্যরকম ডান্সার রূপে দর্শক আমাকে পাবেন। আমি অত্যান্ত এক্সাইটেড গানটি নিয়ে। আমার বিশ্বাস দর্শকদেরও চমকে দেবেন নতুন এক নোরা! 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status