|
নানা রূপে তিশা
নতুন সময় প্রতিবেদক
|
![]() নানা রূপে তিশা তবে দিন শেষে ভালো কাজের বিকল্প নেই বলে তিশা উপলব্ধি করেন। তার ভাষ্য, যে যত ভালো কাজ করবে তাকেই দর্শক মনে রাখবে। অভিনেত্রী হিসেবে আমিও চাই দর্শক কাজের মধ্য দিয়ে আমাকে মনে রাখুক। এদিকে অল্প সময়ে আমি দর্শকের যে ভালোবাসা পেয়েছি একজন অভিনেত্রী হিসেবে এটি অনেক বড় পাওয়া। দর্শক আমাকে পছন্দ করেন বলেই নির্মাতারাও আমার ওপর আস্থা রাখেন। এ ছাড়া আমিও সব সময় চেষ্টা করি আমার ভালোটুকু দেয়ার। আসছে ভালোবাসা দিবসে এ গ্ল্যামারকন্যাকে একাধিক নাটকে দেখা যাবে। উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো তাহসান খানের বিপরীতে ‘স্পর্শে তুমি’। এটি নির্মাণ করেছেন মাহিদুম মহিম। অপূর্বর বিপরীতে ‘অবুঝ দিনের গল্প-২’। এটির নির্মাতা শিহাব শাহিন। আফরান নিশোর বিপরীতে ‘সেই তো এলে তুমি’। এর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ভালোবাসা দিবসের নাটক প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, বিশেষ দিবসগুলোর জন্য বেছে বেছে কাজ করছি। উৎসবের নাটকের প্রতি দর্শকের আগ্রহটা বেশি থাকে। এবার যে কাজগুলো করেছি তাতে দর্শক নতুনত্ব পাবেন। পাবেন নানা রূপের তিশাকেও। এদিকে আজ প্রকাশিত হচ্ছে তিশা অভিনীত একটি গানের মিউজিক ভিডিও। সংগীতশিল্পী তাহসান খান ও সুস্মিতা আনিসের গান ‘স্মৃতির ফানুস’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
