ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খোলামেলা পোশাকে ট্রল সোনম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 11:08 PM

খোলামেলা পোশাকে ট্রল সোনম

খোলামেলা পোশাকে ট্রল সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ফ্যাশন সবসময়ই আলোচনার বিষয়। পোশাক, মেক-আপ, হেয়ার স্টাইল, গয়না- সব মিলিয়ে  সোনমের সাজ বরাবরই অন্যদের থেকে আলাদা। ফ্যাশন দুনিয়ায় নিজেকে আপ-টু- ডেট রাখেন অভিনেত্রী। তবে ট্রল তো আর পিছু ছাড়ে না। সম্প্রতি তার একটি খোলামেলা পোশাক তাকে ট্রলের মুখে  ফেলেছে। নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে তার কমেন্ট বক্স। শুক্রবারই মুক্তি পাচ্ছে আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি অভিনীত ‘মালাং’। আর সেই ছবির স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, হিনা খান, নোরা ফাতেহিসহ বলিউডের একগুচ্ছ তারকা।

ছবিতে রয়েছেন অনিল কাপুরও। তাই স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন তার মেয়ে সোনম কাপুর। অন্যান্য অনুষ্ঠানের মত এদিনের সন্ধেতেও নজর  কেড়েছেন ‘নীরজা’ অভিনেত্রী। খোলামেলা কালো গাউন পড়ে হাজির হন তিনি। খোলা চুল, হালকা গয়না। বাবা অনিল কাপুরের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুললেন তিনি। আর তাতেই বয়ে  গেল কমেন্টের ঝড়। কেউ লিখেছেন, এরকম  পোশাক পরে কেউ বাবার সামনে দাঁড়াতে পারে? এদের কি একটুও লজ্জা নেই! আবার কেউ লিখেছেন, কীভাবে কেউ নিজের বাবার সামনে এভাবে নিজের শরীর দেখাতে পারে? অনেকেই আবার সোনমের পক্ষে কথা বলেছেন। ফ্যাশনটা বোঝা যে সবার কাজ নয় সেটাও কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন সোনমের ভক্তরা। তবে এত আলোচনা-সমালোচনার বিপরীতে কোন মন্তব্য করেননি সোনম। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status