ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পেনের উৎসবে জয়ার ‘বিনিসুতোয়’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 11:03 PM

স্পেনের উৎসবে জয়ার ‘বিনিসুতোয়’

স্পেনের উৎসবে জয়ার ‘বিনিসুতোয়’

এবার স্পেনের মাদ্রিদ ইন্ডি চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসানের নতুন ছবি ‘বিনিসুতোয়’। এ ছবিতে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। চলচ্চিত্রটি গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতের সম্মানজনক সিনেমা আয়োজন ‘২৪তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নির্বাচিত হয়।

এদিকে স্পেনের এ উৎসবে ‘বিনোসুতোয়’ ফিচার বিভাগে প্রতিযোগিতায় স্থান করে নিয়েছে। চলতি বছরের ডিসেম্বরে-এর পুরস্কার ঘোষণা করা হবে। তবে তার আগে মাসিক আয়োজনে এটি প্রদর্শন করবে আয়োজক কমিটি। অভিনয়ের পাশাপাশি ‘বিনিসুতোয়’ ছবিতে জয়া আহসান নিজেই গান  গেয়েছেন। এর গল্প শুরু হয় টেলিভিশনের এক রিয়েলিটি গেম  শোর মধ্য দিয়ে।
সেখানে অডিশন দিতে এসে কাকতালীয়ভাবে  দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়ার। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমূখ। এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। ‘বিনিসুতোয়’ ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status