ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশ্যে শাকিব-বুবলীর ‘তুমি আমার জীবন’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 February, 2020, 11:15 PM

প্রকাশ্যে শাকিব-বুবলীর ‘তুমি আমার জীবন’

প্রকাশ্যে শাকিব-বুবলীর ‘তুমি আমার জীবন’

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে রুপালী পর্দার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী অভিনীত ‘বীর’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এর আগে প্রকাশ্যে আসলো এ সিনেমার ‘তুমি আমার জীবন’ শিরোনামের একটি রোমান্টিক গান। বৃহস্পতিবার সন্ধ্যায় এ গানটি প্রকাশের পর মাত্র ১৬ ঘন্টায় পাঁচ লাখের মত দর্শক গানটি দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে গানটির শেয়ারও করেছেন। শাকিব খান বলেন, ভালোবাসার রঙ ছড়াতে ‘বীর’ সিনেমাটি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে আসছে। আর তারই অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে এ গানটি। এরপর ট্রেলারসহ বাকি গানগুলো প্রকাশ করা হবে। আমার বিশ্বাস, সবগুলো গান ও সিনেমাটি দর্শকদের ভালোলাগবে।
শাকিব খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তির পর পুরোপুরি রোমান্টিক ধাঁচের এ গানটি শেয়ার করে অনেকেই লিখছেন, আগের গানগুলোর মতোই এবারও ভাইরাল হবে শাকিব-বুবলী জুটির এই  রোমান্টিক গানটি।

কবির বকুলের লেখা এ গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। সংগীতায়োজন করেছেন আকাশ সেন। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব। এর আগে একই শিরোনামে ‘অবুঝ হৃদয়’ ছবিতে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। তবে ‘বীর’ ছবিতে এই গানটিতে শুধু ওই গানের মুখটিই ব্যবহার করা হয়েছে। ‘বীর’ ছবির গল্পে চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে মুখ ভর্তি গোঁফ দাড়ি নিয়ে গানের দৃশ্যেও হাজির হয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন গুনী নির্মাতা কাজী হায়াত। এ ছবিতে মিশা সওদাগর, নানা খান, নাদিম,সুনানসহ অনেকে অভিনয় করেছেন। ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল। এটি শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ (২০১৪) এবং ‘পাসওয়ার্ড’ (২০১৯) নামে দুটি সিনেমা প্রযোজনা করেন শাকিব খান। ছবিগুলো মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status