ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সময়মতো কাজ শেষ না করলে ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 3:37 PM

সময়মতো কাজ শেষ না করলে ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট: কাদের

সময়মতো কাজ শেষ না করলে ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট: কাদের

অবকাঠামোগত প্রকল্পের কাজ সময়মতো শেষ না করলে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সেতু মন্ত্রণালয়ের অধীনে দফতরপ্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা ও নাগরিক সেবা প্রদানবিষয়ক সভাশেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যেসব ঠিকাদার সময়মতো কাজ শেষ করবে না বা কাজ শুরু করতে গড়িমসি করবে, তাদের ফাইনাল নোটিশ দিয়ে ওয়ার্ক অর্ডার বাতিল করার নির্দেশ দিয়েছি। দরকার হলে ব্ল্যাকলিস্ট করতে হবে। বর্ষার আগে সড়কের সব রাস্তা ইউজেবল (ব্যবহারোপযোগী) করতে হবে।

মেট্রোরেলের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মেট্রোরেলের সার্বিক অগ্রগতি ৪২ শতাংশ। ২০২১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। উত্তরা থেকে আগারগাঁও ৬৮ শতাংশ আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এই প্রকল্পে চীনা নাগরিক ৫৮ রয়েছেন। এর মধ্যে ৩১ জন চীনে গেছেন আর ফিরে এসেছেন একজন।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চীনা নাগরিকদের কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৫৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। এই প্রকল্পে ৩৮ চীনা বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। এর মধ্যে ২০ জন কাজ করছেন এবং ১৮ জন ছুটিতে রয়েছেন। সেখানে যারা ছুটিতে রয়েছেন, তাদের জন্য কাজে কোনো অসুবিধা হচ্ছে না।

ম্যাস র্যা পিড ট্রানজিটের কাজ ২০২১ সালে শেষ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পে ৭২ চাইনিজ কর্মরত রয়েছেন। যার মধ্যে ছুটিতে রয়েছেন একজন। এই কাজের সেতু বিভাগের অংশ ২০ শতাংশ। নির্দেশনা দেয়া হয়েছে সেখানে যান চলাচলের জায়গা যাতে উন্মুক্ত রাখা হয়। কারণ সেটি গুরুত্বপূর্ণ সড়ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status