ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিটি কলেজে সকাল ৮টায় ভোট দেবেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 6:16 PM

সিটি কলেজে সকাল ৮টায় ভোট দেবেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে সকাল ৮টায় ভোট দেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল আট টায় সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট দেবেন।

এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজের ভোট দেবেন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।

বৃহস্পতিবার দুপুরে শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়ক কর্মকর্তা তারেক সিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ঢাকা সিটি বিভক্ত হওয়ার পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দ্বিতীয় ও উত্তরে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি।

দুই সিটিতে নব সংযুক্ত ৩৬ ওয়ার্ডসহ মোট ১২৯ ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status