ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে চার হাজার ইয়াবাসহ আটক ৬
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 12:34 PM

রাজধানীতে চার হাজার ইয়াবাসহ আটক ৬

রাজধানীতে চার হাজার ইয়াবাসহ আটক ৬

রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে চার হাজার ২৬০ পিস ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে র‍্যাব।

আটকরা হলো- মো. শামসুল আলম (৩৫), মো. রফিকুল ইসলাম (৫৯), মোছা. ইয়াছমিন আক্তার (৩২), কাওছার মনি(২৩), মো. মনোয়ার হাসান(৩২) ও মো. মামুন মিয়া(২১)।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে আব্দুল্লাহপুর বাসট্যান্ড এলাকা থেকে তিন হাজার ২৪০ পিস ইয়াবাসহ চার জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির তিন লাখ ৫০ হাজার টাকা, চারটি মোবাইল ও দুটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়।

এছাড়া যাত্রাবাড়ী থেকে এক হাজার ২০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ও ৯ হাজার ৮০০ টাকাসহ দুই জনকে আটক করে র‌্যাব-১০।

শাহরিয়ার জিয়াউর রহমান আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আটকরা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান গাড়িযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status