ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিমানবন্দরে অজ্ঞান পার্টির হাতে সব খোয়ালেন প্রবাসী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 11:10 AM

বিমানবন্দরে অজ্ঞান পার্টির হাতে সব খোয়ালেন প্রবাসী

বিমানবন্দরে অজ্ঞান পার্টির হাতে সব খোয়ালেন প্রবাসী

দেশে ফিরেই প্রবাসী রাসেল ওরফে মাখন দাস (৩০) অজ্ঞানপার্টির কবলে পড়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বাড়ি ফেরার জন্য গাড়ি ভাড়া নিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে তিনি পড়েন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।

সিঙ্গাপুর প্রবাসী মাখনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। তার বাবার নাম সুমেন দাস। ছুটিতে দেশে আসেন তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বর্তমানে মাখন দাস ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টায় বাড়ি ফেরার উদ্দেশে বিমানবন্দর এলাকা থেকে মাইক্রোবাস ভাড়া করেন তিনি। সেই মাইক্রোবাসেই তিনি অজ্ঞানপার্টির কবলে পড়েন।

তার কাছে থাকা সাতশ ডলারসহ ২-৩ লাখ টাকার মালামাল লুটে নিয়ে রাস্তায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পরে সায়েদুল ইসলাম নামে এক সেনাসদস্য টিকাটুলী এলাকায় মাখন দাসকে জ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status