ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ক্যামিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ১২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 2:42 PM

ক্যামিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ১২

ক্যামিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ১২

একটি ক্যামিক্যাল কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। পাকিস্তান কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে কারখানাটিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। পারফিউম তৈরির সেই কারখানাটি লাহোরের শাহদারা এলাকায় অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের প্রভাবে কারখানার ভেতরে আগুন লেগে যায়। এতে ভবনের ছাদ ধসে পড়লে সেখানে অবস্থানরত শ্রমিকরা প্রাণ হারান। তাছাড়া আহত দুইজনের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক। লাহোর পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় দমকল কর্মীদের উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তিনি আরও বলেন, বিস্ফোরণের সময় কারখানাটিতে অন্তত ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। তবে এই কারখানাটিতে পারফিউম তৈরির বিষয়ে এলাকাবাসী কিছুই জানত না। তারা ভেবেছিলেন সেখানে কাপড় তৈরি হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status