ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানে বিস্ফোরণে ধসে পড়ল কারখানার ছাদ, ১১ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 10:22 AM

পাকিস্তানে বিস্ফোরণে ধসে পড়ল কারখানার ছাদ, ১১ জনের মৃত্যু

পাকিস্তানে বিস্ফোরণে ধসে পড়ল কারখানার ছাদ, ১১ জনের মৃত্যু

পাকিস্তানের লাহোরে একটি পারফিউম কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণে এ আগুন লাগে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

নিহতদের মধ্যে শ্রমিকরাসহ ওই কারখানার ৪৫ বছর বয়সী মালিকও রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানাটি। আশপাসের স্থান বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। অনেকেই প্রথমে বিষয়টিকে ভূমিকম্প ভাবেন। কেউ বা জঙ্গি হামলাও মনে করেন। বিস্ফোরণে তীব্রতা এতোটাই বেশি ছিল যে কারখানার ছাদ ধসে পড়ে। তারপরেই আগুনের লেলিহান শিখা কারখানাটিকে গ্রাস করে। ওই সময় ১৫ জন শ্রমিক কারখানাটিকে কাজ করছিলেন। তাদের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার কাজ চলছে জানিয়ে দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে নয়, মাথায় ছাদ ভেঙে পড়ায় ১১ জনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহত দুই জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status