ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বলিউডের রোহিঙ্গায় বাংলাদেশের মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 11:22 PM

বলিউডের রোহিঙ্গায় বাংলাদেশের মিথিলা

বলিউডের রোহিঙ্গায় বাংলাদেশের মিথিলা

মুক্তির অপেক্ষায় বলিউডের ‘রোহিঙ্গা’। সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফার হায়দার খানের পরিচালনায় সিনেমার নায়িকা তানজিয়া জামান মিথিলা। যিনি বাংলাদেশের মডেল হিসেবেই সবার কাছে পরিচিত। তার দেখা মেলে ফ্যাশন শোতে কিংবা ফ্যাশন হাউজের বড় বড় বিলবোর্ডে। মডেল থেকে এবার ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হলো তার। সিনেমায় নাম লেখালেন মিথিলা।

জানা যায়, রোহিঙ্গা সিনেমাটির নব্বই ভাগ শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে তানজিয়া জামান মিথিলা বলেন, ‘বাংলাদেশের অনেক সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছি। তবে সেগুলো প্রধান চরিত্রে ছিল না। আমি চেয়েছিলাম আমার সিনেমার শুরুটা কেন্দ্রীয় চরিত্র দিয়ে হোক। বলিউডের এ ছবিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। আমার জন্য এটা বড় পাওয়া।’ ছবিতে কাজের সুযোগ পাবার ব্যাপারে মিথিলা বললেন, ‘রোহিঙ্গা’ ছবির পরিচালক হায়দার খান ফটোগ্রাফি করেন। সেই সূত্রে তার সঙ্গে পরিচয় হয়। বলিউডের ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। গতবছরের জুন মাসে ‘রোহিঙ্গা’ ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন। লুক টেস্টের পরে কাজটির সুযোগ পেয়ে যাই।’

কাহিনীচিত্রে যা জানা যায় টা হল ছবিটিতে ‘রোহিঙ্গা’ মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করছেন মিথিলা। ছবিটির জন্য তিনি রোহিঙ্গা এবং হিন্দি ভাষা শিখেছেন। মিথিলা জানালেন, একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হচ্ছে এই ছবিতে। ছবিটির বাকি অংশের শুটিংয়ের জন্য ২৮ জানুয়ারি ভারত যাচ্ছেন তিনি। টানা ১০ দিন শুটিং চলবে মানালি, ত্রিপুরায়। ভারতের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ২০২০ সালের মাঝামাঝিতে ‘রোহিঙ্গা’ মুক্তি পাবে সিনেমাটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status