ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চুয়াডাঙ্গায় গন্ধগোকুলকে পিটিয়ে মারলো শিকারীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 10:09 PM

চুয়াডাঙ্গায় গন্ধগোকুলকে পিটিয়ে মারলো শিকারীরা

চুয়াডাঙ্গায় গন্ধগোকুলকে পিটিয়ে মারলো শিকারীরা

চুয়াডাঙ্গা সদরে বিলুপ্তপ্রায় একটি গন্ধগোকুলকে পিটিয়ে মারলো একদল খরগোশ শিকারি। মঙ্গলবার সকালে জেলা সদরের গাইদঘাট-চাঁদপুর মাঠে প্রাণীটিকে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, খরগোশ শিকারীরা প্রায়ই বিলুপ্ত প্রায় প্রাণী গন্ধগোকুলকে ফাঁদে ফেলে নির্বিচারে হত্যা করছে। এতে প্রাণীটির উপস্থিতি কমে গেছে। এছাড়া শিকারীদের উৎপাতে এলাকায় বিলুপ্ত প্রজাতির পশু-পাখি কম দেখা যাচ্ছে।

তারা আরো জানান, মঙ্গলবার সকালে একদল খরগোশ শিকারি জঙ্গলে জালের ফাঁদ পাতে। সেই ফাঁদে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল ধরা পড়ে।

চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের বকতিয়ার হামিদ বলেন, খরগোশ শিকারীদের বন্যপ্রাণী হত্যায় বাধা দিলে উল্টো তারা হুমকি-ধমকি দেয়। এদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া উচিত।

চুয়াডাঙ্গার বন কর্মকর্তা জাকির হোসেন জানান, প্রথমে অভিযুক্তদের নোটিশ করা হবে। এরপরও যদি কেউ বন্যপ্রাণী হত্যায় জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status