ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আ.লীগ নেতা পরিচয়ে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে পুলিশের হাতে ধরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 10:04 PM

আ.লীগ নেতা পরিচয়ে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে পুলিশের হাতে ধরা

আ.লীগ নেতা পরিচয়ে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে পুলিশের হাতে ধরা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে (২০) উত্ত্যক্ত ও হুমকির অভিযোগে জিয়াউল হক আকন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর নিজেকে পৌর আওয়ামী লীগের নেতা পরিচয় দেন জিয়াউল হক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়াউল হক আকন পৌরসভার ৯নং ওয়ার্ডের ভরপাশা এলাকার মোতাহার আকনের ছেলে।

বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, জিয়াউল হক আকন পৌর আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি পৌর আওয়ামী লীগের সদস্যও না। তবে জিয়াউল হক আকন নিজেকে পৌর আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন। কেন পরিচয় দেন এ বিষয় জিয়াউল হকই ভালো বলতে পারবেন।

স্থানীয়রা জানায়, কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি দেয়ার অভিযোগে বাকেরগঞ্জ থানায় ১ জানুয়ারি জিয়াউল হক আকনের বিরুদ্ধে মামলা হয়। মঙ্গলবার কালীগঞ্জ বাজার থেকে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম বলেন, উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামের এক ছাত্রী নানা বাড়ি থেকে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পড়াশোনা করেন। কলেজে আসা-যাওয়ার পথে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন জিয়াউল হক। বিষয়টি ছাত্রী তার মাকে জানালে জিয়াকে সংযত হতে বলেন। এতে জিয়াউল হক আরও ক্ষিপ্ত হন। গত ১ জানুয়ারি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ ঘটনায় কলেজছাত্রীর মা বাকেরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার জিয়াউল হক আকনকে গ্রেফতার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status