ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
থানার সামনে বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 7:44 PM

থানার সামনে বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

থানার সামনে বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ডভ্যানের হেলপার নিহতের পর এবার থানার সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে দুটি মোবাইল, স্বর্ণের চেইন এবং নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে সোনারগাঁ থানার সামনে সেতুর ওপারে ভবনাথপুর এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। বিকাশ এজেন্ট জুলহাসকে (২৮) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুলহাস উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার মো. শহীদুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোনারগাঁ থানার সামনে রাকিব টেলিকম নামে বিকাশ এজেন্ট ও ফ্ল্যাক্সিলোডের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন জুলহাস। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন তিনি। থানাসংলগ্ন ভবনাথপুর এলাকায় ৪-৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারীর দল জুলহাসের ওপর হামলা চালায়। এ সময় জুলহাসের পেটে, পিঠে ও হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুই লাখ টাকা, দুটি মোবাইল ও গলার স্বর্ণের চেইন নিয়ে পালায় তারা। পরে আহত অবস্থায় জুলহাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিকাশ এজেন্ট জুলহাস বলেন, সোমবার রাতে বাড়ি ফেরার পথে আমার টাকা ছিনিয়ে নিতে চায় ছিনতাইকারীরা। এতে বাধা দিলে ছুরিকাঘাত করে আমার দুই লাখ টাকা, দুটি মোবাইল ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় তারা। আমি তাদের কাউকে চিনি না।

সোনারগাঁ থানা পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব। তবে আমার মনে হয় পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

এর আগে শনিবার (২৫ জানুয়ারি) রাতে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ডভ্যানের হেলপার সাগর (৩০) নিহত হন। এ সময় ছুরিকাঘাতে চালক গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় ডাকাতি মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status