ফেনীতে ধর্ষণ, বাল্যবিয়ে, যৌন হয়রানি, মাদক জঙ্গিবাদকে লাল কার্ড দেখিয়েছে দুই হাজার শিক্ষার্থী।
মঙ্গলবার সকালে সদর উপজেলার শরিষাদী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করেছে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। এতে ওই উপজেলার স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন, শরিষাদী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাশেম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘ ৯ বছর ধরে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। তাদের বিভিন্ন কার্যক্রমে সারা দেশের ১২০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।