ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
যে সামান্য কারণে মঞ্চেই হু-হু করে কেঁদে ফেললেন দিয়া মির্জা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 6:20 PM

যে সামান্য কারণে মঞ্চেই হু-হু করে কেঁদে ফেললেন দিয়া মির্জা

যে সামান্য কারণে মঞ্চেই হু-হু করে কেঁদে ফেললেন দিয়া মির্জা

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গতকাল সোমবার ভারতের জয়পুরে একটি সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মঞ্চে আলোচনার মাঝে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

পরবর্তী সময়ে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ২৬ জানুয়ারি আমার দিন খুব ভালোভাবেই শুরু হয়েছিল। কিন্তু ভোর ৩টায় আমার মোবাইলে একজন বাস্কেটবল খেলোয়াড়কে নিয়ে নিউজ অ্যালার্ট আসে, যাকে আমি অনেকদিন থেকেই অনুসরণ করতাম।

মূলত বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের মৃ’ত্যুর খবরটি নিয়ে কথা বলছিলেন দিয়া। রেহনা হ্যায় তেরি দিল ম্যায় সিনেমাখ্যাত এই অভিনেত্রী আরো বলেন, তার হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমি খুবই দুঃখ পেয়েছি। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে আমরা কষ্ট পাই। কিন্তু পরবর্তী সময়ে আমাদের তা মানিয়ে নিতে হয়। আমি অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম কারণ আমার ব্লাডপ্রেসার লো ছিল।
দিয়া মির্জা

গত রোববার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। এই দুর্ঘটনায় ব্রায়ান্টের ১৩ বছরের মেয়ে জিয়ান্নাসহ মোট ৯ জন আরোহী নিহত হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status