ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুকে স্বামী বিক্রির বিজ্ঞাপন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 5:04 PM

ফেসবুকে স্বামী বিক্রির বিজ্ঞাপন!

ফেসবুকে স্বামী বিক্রির বিজ্ঞাপন!

কোনো উপায় না মিললে মানুষ একান্ত প্রয়োজনের সময় কত কিছুই বন্দক রাখে বা বেচে দেয়। গৃহপালিত পশুর ওপর বিরক্ত হয়ে তা হাটে তোলার ঘটনা হরহামেশাই ঘটে।

কিন্তু সম্প্রতি ব্রিটেনের ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডের বাসিন্দা বিরক্ত হয়ে নিজের স্ত্রীকে বিক্রির জন্য একটি নিলাম আহ্বান করেন। আর সম্প্রতি আবারও এমনই আরেকটি ঘটনা ঘটেছে যুক্তরাজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই প্রথম কোন নারী নিজের স্বামীকে বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছেন।

৩৪ বছর বয়সী এই নারীর নাম তেরেসা তারনা। আর তেরেসার স্বামীর বয়স ৩৩ বছর। তেরেসা তার স্বামীর ছবিসহ ফেইসবুক একটি স্ট্যাটাসে লিখেন, ৩৩ বছর বয়সী আমার স্বামী ঘর ও টয়লেট পরিস্কারে বেশ পারদর্শী।

কিন্তু তাকে এখন আর আমার প্রয়োজন নেই। তাই কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই তাকে আমি বিক্রি করতে ইচ্ছুক। কেউ কিনতে চাইলে দ্রুত যোগাযোগ করুন, আগে আসলে আগে পাবেন।

আরো অবাক করার বিষয় হল, প্রচুর নারী এই ফেসবুক বিজ্ঞাপনে সাড়া জানিয়েছেন। কেউ কেউ আবার উৎসাহী হয়ে তাদের স্বামীকেও বিক্রির ইচ্ছাও প্রকাশ করেছেন।

তেরেসার একটি সমস্যা ছিল তিনি কিছু নির্দিষ্ট শব্দ সহ্য করতে পারেন না। যেমন ধরুন কারো কুড়মুড় শব্দকরে খাওয়া। আর এই মজার বিষয়টি নিয়ে তেরেসার স্বামী প্রায় তাকে খেপাতেন।

এমনকি কুড়মুড় শব্দকরে খাওয়ার বিভিন্ন শব্দের ভিডিও তেরেসার সামনে ছেড়ে রাখতেন। আর তাই স্বামীর উপর খেপে গিয়ে তিনি ফেসবুকে স্বামীকে বিক্রির বিজ্ঞাপন দেন। তবে তেরেসা ফেসবুক স্ট্যাটাসটি সম্পূর্ণ মজা করার উদ্দেশ্যই দিয়েছিলেন বলে পরে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status