ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দেনমোহর হিসেবে বই নিলেন মুসলিম নববধূ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 3:59 PM

দেনমোহর হিসেবে বই নিলেন মুসলিম নববধূ

দেনমোহর হিসেবে বই নিলেন মুসলিম নববধূ

টাকা, গহনা, বাড়ি অথবা দামি কোনো কিছুর ওপর লোভ নেই সানজিদা পারভিনের। দেনমোহর হিসেবে স্বামীর কাছ থেকে ৮০টি বই নিয়েছেন ওই মুসলিম নববধূ। তবে স্ত্রীর চাহিদার সঙ্গে আরো ২০ টি বই যোগ করেন স্বামী মেহেবুব সাহানা।

ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। প্রথা ভাঙার কারণে অনেকেই বর-কনের ওপর বিরক্ত হলেও বরের পরিবার বিষয়টি পুরো সমর্থন করেছেন।

এ প্রসঙ্গে সানজিদা বলেন, ‘আমি বরের ওপরে আর্থিকভাবে নির্ভরশীল নই, তাহলে তার কাছ থেকে টাকা নেব, কেন?’ এদিকে মেহবুবও রাজি হয়ে যান হবু স্ত্রীর দাবিতে।

বর ২৯ বছর বয়সী মেহেবুব সাহানা দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর কনে ২৭ বছরের সানজিদা পারভিন উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। সাম্প্রতিক বিশ্বসাহিত্যে মুসলিমদের চিন্তার পরিবর্তন নিয়ে গবেষণা করছেন তিনি।

ব্যতিক্রমী এ বিয়ে গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হলেও সম্প্রতি বইবেষ্টিত আজনার একটি ছবি ইন্টারনেটে বেশ প্রশংসা কুঁড়াচ্ছে। সানজিদার উপহার পাওয়া বইয়ের মধ্যে অনেক ধর্মীয় বইও দেখা গেছে।

দেনমোহর হিসেবে বই চাওয়া কনে আজনাই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ভারতের আরেক কনে ‘দেনমোহর’ হিসেবে ৫০ টি বই দাবি করেছিলেন বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status