ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
হিজবুল্লাহর মহাসচিবের সঙ্গে সোলাইমানির মেয়ের সাক্ষাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 3:50 PM

হিজবুল্লাহর মহাসচিবের সঙ্গে সোলাইমানির মেয়ের সাক্ষাত

হিজবুল্লাহর মহাসচিবের সঙ্গে সোলাইমানির মেয়ের সাক্ষাত

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রয়াত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি।

লেবাননে অনুষ্ঠিত সাক্ষাতে নাসরাল্লাহ বলেন, আল্লাহ সোলাইমানির পার্থিব জীবনের সুন্দরতম সমাপ্তি ঘটিয়েছেন।

গত বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে জাহিয়া এলাকায় হিজবুল্লাহর নারী সংগঠনের পক্ষ থেকে সোলাইমানির জন্য আয়োজিত এক শোকানুষ্ঠানে অংশ নিতে সেখানে যান জয়নাব।

শোকানুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেন, শত্রুরা চায় না যে মুসলিম যুবসমাজ সাহসী হোক। কিন্তু তাদের এ চাওয়া কখনোই পূরণ হবে না।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হত্যা করে মার্কিন সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার নিহত হন।

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন সোলাইমানির সে সময়েই তার ওপর সেই হামলা চালায় মার্কিনিরা। সূত্র- পার্সটুডে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status