ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘ইভিএমে জালিয়াতির কোনো সুযোগ নেই’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 3:41 PM

‘ইভিএমে জালিয়াতির কোনো সুযোগ নেই’

‘ইভিএমে জালিয়াতির কোনো সুযোগ নেই’

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জালিয়াতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

মঙ্গলবার ইসির ৫৮তম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন উপলেক্ষে কেন্দ্রগুলোতে সিসি টিভির আওতায় আসবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত যেসব প্রতিষ্ঠানে আগে থেকে সিসি ক্যামেরা আছে সেগুলোকে সচল রাখার জন্য বলা হয়েছে। যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেইসব ক্যামেরার মাধ্যমে দোষীদের চিহ্নিত করা যায়। তবে কেন্দ্রগুলোর বুথে কোনো ভাবেই যাতে সিসি ক্যামেরা না থাকে সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সচিব বলেন, বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘন হয়েছে তা নয়। উত্তর-দক্ষিণে দুটি ঘটনা ঘটেছে। এই দুটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। এব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে। মূলত ২৪ ঘণ্টা আগে এই ধরনের কর্মসূচি সম্পর্কে নিয়ম রয়েছে সেটি না মানাই এমনটি হয়েছে।

ইভিএম এ জালিয়াতির কোনো সুযোগ নেই। যদি কারো আঙুল না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যক্তি ভোটগ্রহণ কর্মকর্তার মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ধরনের ঘটনায় মাত্র ১ শতাংশ ভোটারদের সনাক্ত করতে পারবেন ভোট গ্রহণ কর্মকর্তা। ১ শতাংশের বেশির প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। আরো বেশি লাগলে কমিশনের অনুমতি লাগবে। পরবর্তীতে চাইলে এই ইভিএমের তথ্য জানা যাবে। ভোটের তথ্য আমাদের কাছে ডিজিটালি সংরক্ষণ করা থাকে। মামলা করারও সুযোগ রয়েছে। কেউ ইচ্ছা করলে এ নিয়ে আদালতেও যেতে পারেন। কেউ মামলা করলে আমরা দেখাতে পারব।

ইভিএম মেশিন আমেরিকা, বৃটেনসহ কয়েকটা দেশের রাষ্টদূতরা দেখে গেছেন। তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। কিন্তু এ ব্যাপারে সবচেয়ে বড় অংশীজন বিএনপিই ইভিএম নিয়ে সন্তুষ্ট নয়- এই প্রশ্নের জবাবে সচিব বলেন,  তারা তো ইভিএম দেখতে আসে না। আমরা তো ওপেন রেখেছি। আপনারা এসে দেখেন। যদি তারা না আসেন, আমরা তাদের কিভাবে আনতে পারি।

বিদ্যমান আচরণবিধি সংশোধন সম্পর্কে তিনি বলেন, এটি ২০০৯ সালে করা হয়েছিল। তখন কেয়ারটেকার সরকার ক্ষমতায় ছিল। সাধারণত এসব ক্ষেত্রে কি করা হয়? তারা সাধারণ জনগণ ও রাজনীতিকদের সঙ্গে খুব একটা কথা বলে আচরণবিধি মালা করে না। তখন সংলাপ হলেও সেটা অনেকটা রেসট্রিকটেড (নিয়ন্ত্রণ) হয়। অনেকের ভেতর ভয়ভীতি থাকে। তারা আচরণ বিধিমালাসহ আরো অনেক কিছু চাপিয়ে দেয়। ২০০৯ এবং এখনকার পরিস্থিতি তো এক নয়। এখন গণতান্ত্রিক সরকার,গণতান্ত্রিক পরিবেশ, স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারে।

তিনি বলেন, ২০০৯ সালে সাংবাদিকেদের উপরও অনেক  বিধিনিষেধ ছিল। আপনারা কি সেই আচরণ বিধিমালা চান? মানুষের সচেতনা বেড়েছে, গণতান্ত্রিক পরিবেশ পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে আচরণ বিধিমালা আধুনিকায়ন হয়েছে। তার মানে এই নয় কাউকে অন্যায় কোনো সুবিধা দেয়া হবে। এটি হালনাগাদ করতে হবে।

সিটি নির্বাচনে পর্যবেক্ষকদের নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, পর্যবেক্ষকদের কোনো কার্ড দেয়ার ব্যাপারে কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। যে নীতিমালা আছে সেই অনুযায়ী দিচ্ছি। যারা ইসিতে নিবন্ধিত তাদেরকেই কার্ড দেয়া হবে।

এর আগে ইসির ৫৮তম বৈঠক শেষে সচিব বলেন,শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসন নিয়ে বৈঠকে আলোচনা হলেও তফসিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী ৬ ফেব্রুয়ারি উপ-নির্বাচন নিয়ে আবারো বসবে কমিশন। সেখানে পাঁচটি আসন নিয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না। সেদিন তিনটির বিষয়ে সিদ্ধান্ত হবে। বাকি দুটি উপ-নির্বাচন ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে ৭ ফেব্রুয়ারি পুনরায় বৈঠকে বসবে কমিশন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status