ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 2:15 PM

নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

নামাজে ইমামতি অবস্থায় এক ইমামের আকস্মিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার হাজি বাড়ি জামে মসজিদে সোমবার (২৭ জানুয়ারি) এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। ওই ইমামের নাম মাওলানা আবদুল বারী (৫৫)। তিনি একই গ্রামের মুন্সি বাড়ির মরহুম আমান উল্লাহ মুন্সির দ্বিতীয় ছেলে।

জানা যায়, মাওলানা আবদুল বারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এশার নামাজে ইমামতি শুরু করেন। প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে রুকু শেষ হওয়ার প্রাক্কালেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুসল্লিরা তার লাশ বাড়ি নিয়ে গেলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দলে দলে মানুষ মাওলানা আবদুল বারীকে শেষবারের মতো দেখতে আসেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status