ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নিজ বাড়ির সামনেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 2:10 PM

নিজ বাড়ির সামনেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজ বাড়ির সামনেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁর আত্রাইয়ে রাসেল হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পার-গুরনই গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে নিজ বাড়ির সামনে থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল হোসেন উপজেলার পার-গুরনই গ্রামের মজিবর রহমানের ছেলে।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাসেল গ্রামে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা রাসেলকে দেশীয় অস্ত্র দিয়ে নিজ বাড়ির সামনে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়াও অতিরিক্ত এসপি লিমন রায় ও সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status