ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
হাসপাতাল থেকে আহত ছাত্রদল নেতা গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 1:38 PM

হাসপাতাল থেকে আহত ছাত্রদল নেতা গ্রেফতার

হাসপাতাল থেকে আহত ছাত্রদল নেতা গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের জনসংযোগের সময় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মাঝে রাজধানীর টিকাটুলিতে সং ঘর্ষে আহত ওয়ারী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান ভূক্তভোগী আব্দুর রহিমের মা আবেদা খাতুন।

তিনি বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ১০ মিনিটের কথা বলে ছেলেকে নিয়ে যায় তারা। মিন্টোরোডে পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলে ছেলেকে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিয়ে যান তারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে ভূক্তভোগী পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরে তাকে আওয়ামী লীগ নেতার করা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status