ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ হচ্ছে আজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 12:44 PM

বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ হচ্ছে আজ

বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ হচ্ছে আজ

বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আজ মঙ্গলবার প্রকাশের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার ওই ঘোষণা দেন ট্রাম্প। তবে ফিলিস্তিনিরা তার এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। খবর আরব নিউজের।

ওয়াশিংটনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গান্তজের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে যৌথ বিবৃতিতে পরিকল্পনা প্রকাশ্যে পেশ করবেন তিনি।

ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরাইলঘেঁষা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন।

এর পর ইসরাইলের সঙ্গে আর কোনো শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্থতা মানবে না বলে ঘোষণা দেন ফিলিস্তিনিরা।

তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবারই ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি নামে পরিচিত একটি শান্তি পরিকল্পনা ঘোষণার কথা বলা হয়েছে।

ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার এ পরিকল্পনার নেপথ্যে কাজ করেছেন। বিভিন্ন সময়ে এ পরিকল্পনার বিভিন্ন অংশ সংবাদমাধ্যমে উঠে এলেও যুক্তরাষ্ট্র তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ফিলিস্তিনিরা প্রথমে এ পরিকল্পনা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। প্রথমে তারা এটি চাইবে না।

তবে এতে তাদের লাভ হবে। বাস্তবে তাদের জন্য এটি খুবই ভালো। তাদের ছাড়া শান্তি পরিকল্পনা চুক্তি করতে পারব না।

এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এটি একটি মহান পরিকল্পনা। সত্যিকারভাবে কাজে লাগানোর মতো একটি পরিকল্পনা এটি।

ফিলিস্তিনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্পের এ পরিকল্পনা পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় স্বাধীন রাষ্ট্র গড়ার ফিলিস্তিনিদের আশা গুঁড়িয়ে দেবে।

তারা বলছেন, ফিলিস্তিনিদের ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হয়নি। আর ফিলিস্তিনিদের ছাড়া কোনো শান্তি পরিকল্পনাই ফলপ্রসূ হতে পারে না।

মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল বৈঠকের প্রাক্কালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতে এ শান্তি পরিকল্পনাকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এতে জড়িত না হওয়ার দাবি জানাচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status