ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঐশ্বরিয়া রাইকে ডিভোর্স!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 8:44 PM
সর্বশেষ আপডেট: Monday, 27 January, 2020, 8:45 PM

ঐশ্বরিয়া রাইকে ডিভোর্স!

ঐশ্বরিয়া রাইকে ডিভোর্স!

বিয়ের মাত্র ৫ মাসের মাথায় ভেঙে যাচ্ছে ঐশ্বরিয়া রাইয়ের সংসার! না, ইনি বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই নন। তিনি বিহারের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা প্রসাদ রাইয়ের মেয়ে।

তার আরও একটি পরিচয় তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি। ৫ মাস আগে তাকে বিয়ে করেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব।

এর মধ্যে তাদের মধ্যে ভাঙনের সুর বাজতে শুরু করেছে। গত শুক্রবারই পাটনা হাইকোর্টে ডিভোর্স পিটিশন দায়ের করেছেন ঐশ্বরিয়ার স্বামী তেজ প্রতাপ যাদব।

প্রতাপ যাদবের অভিযোগ, তাদের মধ্যে বনিবনা হচ্ছে। তার দাবি তিনি সাদামাটা রকমের মানুষ। অন্যদিকে, ঐশ্বরিয়া শিক্ষিত এবং উচ্চাভিলাষী জীবনযাপনে অভ্যস্ত।

এদিকে, বিচ্ছেদের আগে বাবা লালু প্রসাদের সঙ্গে কথা বলেন তাজ প্রতাপ। এসময় লালু তার ছেলে এ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেন। তবে মিডিয়ার সামনে তাজ প্রতাপ জানিয়েছেন, ডিভোর্সের সিদ্ধান্তে তিনি অনড়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status