করোনাভাইরাস সন্দেহে ঢাকার হাসপাতালে চীনা নাগরিক ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 January, 2020, 8:33 PM
করোনাভাইরাস সন্দেহে ঢাকার হাসপাতালে চীনা নাগরিক ভর্তি
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এমন বিবেচনায় তাকে একটি বিশেষ কক্ষে রাখা হয়। সন্ধ্যায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা সাংবাদিকদের এ তথ্য জানান।
মীরজাদী সেব্রিনা বলেন, আমরা ওই রোগীর বিষয়ে শুনেছি। কিন্তু এখনো তার লালার নমুনা সংগ্রহ করা হয়নি। এ বিষয়ে হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেলা আড়াইটার দিকে ওই চীনা নাগরিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য পরীক্ষায় তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ধরা পড়ে। সরকারের নির্দেশ অনুযায়ী তাকে বাতাসে ঋণাত্মক চাপ আছে এমন একটি রুমে রাখা হয়েছে। এই রুমের বাতাস বাইরে যায় না।
জানা গেছে, হাসপাতালে ভর্তি ওই চীনা নাগরিক এ মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে ঢাকায় এসেছেন।
চীনে উৎপত্তি হলেও এই মরণঘাতী ভাইরাসে ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশসহ ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীকে সনাক্ত করা হয়েছে। ভাইরাস আক্রান্ত ওই নারী চীনা নাগরিক। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা ও ভিয়েতনামে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা গেছে। চীনের বাইরে সারা বিশ্বে ২ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছে। এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ৮১ জনে দাঁড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭শ ৪৪ জন। তবে ধারণা করা হচ্ছে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক।