ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়ে হত্যার অভিযোগে মা কারাগারে
প্রকাশ: Monday, 27 January, 2020, 4:38 PM

মেয়ে হত্যার অভিযোগে মা কারাগারে

মেয়ে হত্যার অভিযোগে মা কারাগারে

নোয়াখালীর চাটখিলের খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার (১৪)-কে পিটিয়ে হত্যার অভিযোগে মা মনি আক্তার (৩৫) কে জেলে পাঠিয়েছে পুলিশ।

নিহত মারিয়া আক্তার উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের মানিক হোসেনের মেয়ে।

জানা যায়, গত শুক্রবার সকালে নাস্তা বানানো নিয়ে মা মনি আক্তার তার মেয়ে মারিয়াকে মারধর করে এবং এক পর্যায়ে মারিয়ার খিচুনী উঠে যায়। এ সময় তাকে চাটখিল স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। পরে মনি আক্তার দ্রুত মারিয়াকে দাফনের ব্যবস্থা নিলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় এবং তার মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওই দিনই তাদের ছেড়ে দেয়। পরে নিহতের মা মনি আক্তার থানা থেকে এসে কখনো তার মেয়ে স্কুলে ফেল করায় আত্নহত্যা করেছে আবার কখনো হার্ট অ্যাটাক করেছে বলে নিজেই প্রচার করতে থাকায় স্থানীয়দের মধ্যে বিরুপ মন্তব্য দেখা দেয়।

এরপর রোববার চাটখিল থানা পুলিশ মনি আক্তারকে আটক করে তার ৪ বছরের অপর এক শিশু সন্তান (ছেলে) সহ তাকে জেল হাজতে পাঠায়।

এ ঘটনায় নিহত মারিয়ার বাবা মানিক হোসেন (৪৫) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নতুন সময় প্রতিনিধি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status