ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের ১৪ দিন পর ইমাম বুঝলেন তার স্ত্রী আসলে ‘পুরুষ’!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 3:12 PM

বিয়ের ১৪ দিন পর ইমাম বুঝলেন তার স্ত্রী আসলে ‘পুরুষ’!

বিয়ের ১৪ দিন পর ইমাম বুঝলেন তার স্ত্রী আসলে ‘পুরুষ’!

বিয়ের ১৪ দিন পার হয়ে গেলেও স্ত্রীর ঘনিষ্ঠ হতে পারেন নি স্বামী। কারণ, বাসর রাত থেকেই কনে বলে আসছেন, তার পিরিয়ড চলছে। এদিকে স্ত্রী সুস্থ হওয়ার আশায় দিন কাটছে স্বামীর। এরই মধ্যে প্রতিবেশিরা স্বামীকে ডেকে বলেন, রাতের বেলা তার স্ত্রী দেয়াল টপকে প্রতিবেশির বাড়িতে ঢুকে টেলিভিশন এবং কিছু কাপড় চুরি করে এনেছেন।

কিন্তু দুই ঘরে চুরির সামগ্রী না পেয়ে সদ্য বিবাহিত স্ত্রীকে সন্দেহ করেন নি স্বামী। এদিকে বিচার না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেন প্রতিবেশিরা। পুলিশ এসে স্ত্রীকে ধরে নিয়ে যায়। ওই সময় হিজাব ও বোরকা পরে ছিলেন ওই নারী। থানায় নিয়ে গিয়ে নারী পুলিশ দেহ তল্লাশী শুরু করে। আর ওই সময় তারা বুঝতে পারেন, পুলিশ নারী হিসেবে যাকে ধরে এনেছেন, তিনি আসলে পুরুষ। এরপর তার স্বামীর কাছে ফোন যায় পুলিশের। পুলিশ তাকে জানায়, সোয়াবুল্লাহ নাবুক নামের নারী অর্থ্যাৎ তার স্ত্রী হিসেবে থাকা ব্যক্তি আসলে পুরুষ। তবে সেই কথাও বিশ্বাস করেননি স্বামী মুহাম্মদ মুতুম্বা। তিনি পুলিশের কাছে আবেদন জানান, তার স্ত্রীর গোপনাঙ্গ দেখবেন। সে অনুসারে মুতুম্বাকে সেই অনুমতি দেয় পুলিশ। জানা গেছে, ঘটনাটি ঘটেছে উগান্ডার কাউঙ্গা জেলার কিয়ামপিসি গ্রামে।

পুলিশ জানিয়েছে, নারী সেজে থাকা ওই যুবক আসলে চোর। তার আসল নাম রিচার্ড তুমুসাবি। মুতুম্বার টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই তিনি নারী সেজে বিয়ে করেছেন। অন্যদিকে মুতুম্বা তাদের গ্রামের মসজিদের ইমাম। তিনি বলেন, ‘আমি বিয়ের জন্য দীর্ঘদিন ধরে পাত্রী খুঁজছিলাম। আমি যখন এতো সুন্দর মেয়েকে হিযাব পরে দেখেছিলাম, তাকে ভালো লাগার কথা বলেছিলাম। সে রাজি হয়েছিল। সেই সঙ্গে সে বলেছিল, আমি তার বাবা-মায়ের কাছে মোহরানার টাকা না দেওয়া পর্যন্ত এবং বিয়ে না করা পর্যন্ত বিছানায় যাবে না। তারপর থেকেই পিরিয়ডের কথা বলে আসছিলেন ওই নারী। বিষয়টি এখন উগান্ডার গোয়েন্দা বাহিনী তদন্ত করে দেখছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status